শুক্রবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে চাওড়া-হলদিয়া সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, হলদিয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।