calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / আপনার শিশুর ভবিষ্যৎ সফল যে পাঁচ লক্ষণে বুঝবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

আপনার শিশুর ভবিষ্যৎ সফল যে পাঁচ লক্ষণে বুঝবেন

সন্তানের মধ্যে শৈশব থেকে বিভিন্ন গুণাবলী গড়ে উঠলে তা তাদের ব্যক্তিগত এবং পেশাগত বিকাশে সাহায্য করে। সেইসঙ্গে এটি তাদের আত্মবিশ্বাস এবং সুস্থতাকে বাড়িয়ে তুলতে পারে। শিশুদের আগামী সফলতার জন্য গড়ে তুলতে চায় প্রতিটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ জুলাই ২০২৪ • সকাল ১১:৫৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৩ বার পঠিত

১) সহনশীলতা
শিশুরা কখনই সমস্যার সমাধান বের করতে পারে না। অনেকসময় ধীরে ধীরে তাদের রাগের প্রকাশ পেতে শুরু করে। যদি সে ছোট থেকেই সমস্যা দেখে সহনশীল হয়ে থাকে, তাহলে ধরে নেবেন তার মধ্যে সহনশীলতার গুণাবলী আছে। ছোটবেলা থেকেই শিশুর মধ্যে সহনশীলতার চর্চা আসা জরুরি। একবার সেটা অভ্যাসে পরিণত হলে বাকি জীবনে তার ইতিবাচক ফল পাবে সে।

২) কৌতূহল

আকাশ কেন নীল? সাগরে এতো পানি কেন আসে কোত্থেকে? এমন হাজারো প্রশ্ন খেলা করে শিশুর মাথায়। বড়দের মধ্যে কেউ কেউ এসব প্রশ্নের উত্তর দেন। যদি শিশুর মাঝে কৌতূহল তৈরি হয় ছোট থেকে, তাহলে তার মধ্যে উন্নতি দেখবেন।  কারণ কৌতূহলী দৃষ্টি মানুষকে অনেকদূর নিয়ে যায়।

৩) স্ব-শৃঙ্খলা 

সুশৃঙ্খল গুণ মানেই সফল একজন মানুষ। আর সেটা যদি তৈরি হয় ছোট থেকে তাহলে তো সোনায় সোহাগা। সব শিশুরই ব্যবহার, বোধ-বুদ্ধি, পরিস্থিতি বিচারের ক্ষমতা আলাদা। তাই শৃঙ্খলা এই সময়ের সবচেয়ে আরাধ্য বস্তু। যদি শৈশব থেকে নিয়মানুবর্তিতার অনুশীলন করে, একদিন সাফল্যমণ্ডিত জীবন হবেই।

৪) সহমর্মিতা

যুগের সঙ্গে তাল মিলিয়ে সন্তানকে যোগ্য করে তুলতে আজকালকার মা-বাবার যেনো ইঁদুরদৌড় প্রতিযোগিতা। ভাবুন তো একবার, আর সে শিশু যদি জন্মগতভাবে সহজাত সহমর্মিতাপ্রবণ হয় তাহলে কেমন হয়? সহমর্মিতা দুর্লভ বস্তু হয়ে দাঁড়িয়েছে এই সময়ে।  তাই শিশু যদি সমমর্মিতার গুণ নিয়ে বড় হয়, তার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকগুন।

৫) সৃজনশীলতা

পরিবার, সমাজ, প্রকৃতি থেকে শিশু যে বিষয়ে আগ্রহী হয় ও ধারণা সংগ্রহ করে তা তার জীবন গড়তে সাহায্য করে। প্রত্যেক শিশুর বেড়ে ওঠার নিজস্ব ছন্দ থাকে। যদি নিজস্ব চিন্তার স্বতন্ত্র্য কিছু তার মধ্যে দেখতে পান, সে উন্নতি করবেই।

tag ট্যাগ: #111