রোববার সকালে মুক্তা স্কুলে গিয়ে ক্লাশ না করে ১২টার দিকে বাসায় ফিরে আসে। তার মা তখন বাসায় ছিলেন না। ওই সুযোগে তার মায়ের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।
দুপুরের ভাত খাওয়ার জন্য মুক্তার ছোট ভাই বাসায় প্রবেশ করে দেখতে তার বোন মুক্তার নিথরদেহ বসত ঘরের আড়ায় সঙ্গে ঝুলে আছে। পাশে তার মায়ের উদ্দেশ্যে লেখা রয়েছে একটি চিরকুট। ওই চিরকুটে লেখা রয়েছে ‘মা তুমি ভালো থেকো আমি চিরদিনের জন্য চলে গেলাম। ’পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, স্কুলছাত্রীর লাশ ও তার মায়ের উদ্দেশ্যে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।