calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / বগুড়ায় কলেজ ট্রেন লাইন চ্যুত, ঢাকার সঙ্গে ৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বগুড়ায় কলেজ ট্রেন লাইন চ্যুত, ঢাকার সঙ্গে ৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার গাবতলীতে কলেজ ট্রেনের তিনটি বগি লাইন চ্যুত হয়। এর ফলে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সর্বশেষ রাত রাত ১২টায় লাইন চ্যুত বগিগুলো সরানো সম্ভব হলেও বিভিন্ন স্থানে আটকে থাকা ট্রেনগুলো...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ জুলাই ২০২৪ • দুপুর ১২:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৪ বার পঠিত

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু। তিনি জানান, সান্তাহার থেকে বোনারপাড়াগামী কলেজ ট্রেন নামের লোকাল ট্রেনটি বগুড়া রেলস্টেশন থেকে বোনারপাড়ার উদ্দেশে ছেড়ে যায় রোববার রাত সোয়া ৮টায়। ট্রেনটি গাবতলী স্টেশনে প্রবেশ করার আগেই পেছনের তিনটি বগি লাইন চ্যুত হয়। গাবতলী রেলস্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি ছিল, এ কারণে গতি কম থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, রাত পৌনে ১২টার দিকে বগিগুলোকে সরিয়ে নেওয়া হয়। তবে বগি লাইন চ্যুত হওয়ার কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়া ঢাকাগামী লালমনি এক্সপ্রেস, সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ও সান্তাহারগামী লোকাল ট্রেনগুলো এখনো ঘটনাস্থল অতিক্রম করেনি।

tag ট্যাগ: #111