calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / টিকটক বাংলাদেশিদের ৭৬ লাখ ভিডিও মুছেছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

টিকটক বাংলাদেশিদের ৭৬ লাখ ভিডিও মুছেছে

বিশ্বের জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশ থেকে প্রায় ৭২ লাখ ভিডিও সরিয়ে নিয়েছে। নীতিমালা ভঙ্গের কারণে বাংলাদেশি ব্যবহারকারীদের এই বিপুল সংখ্যক ভিডিও মুছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৮ জুলাই ২০২৪ • বিকাল ০৪:২৯
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩০ বার পঠিত

টিকটক তাদের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য ৭১ লাখ ৭১ হাজার ৮৩২টি ভিডিও অপসারণ করেছে টিকটক। যেখানে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের হার ছিল ৯৯.৪ শতাংশ এবং যেসব ভিডিও অপসারণ করা হয়েছে তার মধ্যে ৯৪ শতাংশ ভিডিও সরানো হয়েছে কেবল এক দিনের মধ্যেই। 

ভুল তথ্যের প্রচার রোধে এবং অনলাইনে নিরাপত্তা বজায় রাখতে টিকটকের কঠোর অবস্থান প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে টিকটক ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে তাদের প্ল্যাটফর্ম থেকে মোট ১৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৩০৭টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড করা সকল ভিডিওর প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১২ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৭৯৩টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে, ৬০ লাখ ৪২ হাজার ২৮৭টি ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে।

এছাড়া, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ মাসে অসংখ্য অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক। ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী হওয়ার সন্দেহে বিশ্বজুড়ে এমন অ্যাকাউন্ট সরানো হয়েছে মোট ২ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪১৪টি। 

টিকটক এবার প্রথমবারের মতো কমেন্টের সেফটি টুলসগুলো ব্যবহারের মাধ্যমে সরানো এবং ফিল্টার করা কমেন্টের পরিমাণ প্রকাশ করেছে। টিকটক কমেন্টের সেফটি টুলসের মাধ্যমে চলতি বছরের প্রথম তিন মাসে ৯৭ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৯৪৬টি কমেন্ট সরিয়েছে এবং ফিল্টার করেছে, যা পোস্ট করা সকল কমেন্টের ১.৬ শতাংশ। এছাড়া, এই টুলস ব্যবহার করে প্ল্যাটফর্মের ক্রিয়েটররা ৩৩৮ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৭২২টি কমেন্ট ফিল্টার অথবা অপসারণ করেছে।

২০২৪ সালের প্রথম প্রান্তিকের সম্পূর্ণ প্রতিবেদনটি পাওয়া যাবে টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় এটি প্রকাশ করা হয়েছে।

tag ট্যাগ: #111