calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / দেখে মনে হচ্ছে সেতু, আসলে বাইসাইকেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

দেখে মনে হচ্ছে সেতু, আসলে বাইসাইকেল

ছবিতে দেখে মনে হতে পারে এটি একটি দীর্ঘ সেতু। কিন্তু না এটি একটি বাইসাইকেল। ৮ জন তরুণ প্রকৌশলী মিলে তৈরি করেছেন এটি। এই বাইসাইকেলটিই এখন বিশ্বের সবচেয়ে বড় বাইসাইকেল। এটির দৈর্ঘ্য ১৮০ ফুট ১১ ইঞ্চি। কয়েকজন মিলে এই দীর্ঘ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৮ জুলাই ২০২৪ • বিকাল ০৫:১৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬১ বার পঠিত

নেদারল্যান্ডসের প্রকৌশলী ইভান শ্যাকের নেতৃত্বে এই বাইসাইকেল তৈরি হয়েছে। একত্রিশ বছর বয়সী এই প্রকৌশলী যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের প্রায় সবাই কারিগরি জ্ঞান সমৃদ্ধ। নিজ গ্রামের কয়েকজন প্রকৌশলীকে নিয়ে ২০১৮ সালে কাজটি শুরু করেন ইভান। তবে নিয়মিত কাজ করেননি। এটি নির্মাণের জন্য অবসর সময়কে কাজে লাগিয়েছেন তিনি।

ইভান জানিয়েছেন, বাইসাইকেলটি তার অনেক দিনের পরিকল্পনার ফসল। তিনি একবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি বই পেয়েছিলেন, যেখানে এরকম রেকর্ড দেখেছিলেন। এরপরেই ওই রেকর্ড ভাঙার পরিকল্পনা নেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য— বিগত ৬০ বছরে বিশ্বের দীর্ঘতম সাইকেলের রেকর্ড অনেকবার ভেঙেছে। ১৯৬৫ সালে প্রথম জার্মানির কোলনে ৮ মিটার দৈর্ঘ্যের সাইকেল তৈরি করে। এরপরে নিউজিল্যান্ড, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের দুটি দল এই রেকর্ড ভেঙেছে।

tag ট্যাগ: #111