calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / কুষ্টিয়া কারাগার থেকে গেট ভেঙে পালিয়েছে ১০৪ বন্দি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কুষ্টিয়া কারাগার থেকে গেট ভেঙে পালিয়েছে ১০৪ বন্দি

কুষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে ১০৪ আসামি পালিয়েছেন। তাদের ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তিন কারারক্ষী। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৪:২১
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৭ বার পঠিত

কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আবু মুসা বলেন, বুধবার দুপুরে আদালত থেকে জামিন পাওয়া আসামিদের মুক্ত করার কাজ চলছিল। জেল গেটে জামিন প্রাপ্তদের বসিয়ে লেখালেখির কাজ হচ্ছিল। সে সময় ভেতর থেকে অন্য আসামিরা এসে ফটক ও তালা ভাঙার চেষ্টা করেন। বাধা দিতে গেলে কাঠ দিয়ে আঘাত করে তিন কারারক্ষীকে আহত করেন তারা। পরে কারাগারের গেট ভেঙে ১০৪ আসামি পালিয়ে যান। এর মধ্যে হত্যা মামলার আসামি সজীবও আছেন। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল মাহাবুবুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাবন্দিদের শান্ত হতে বলা হয়েছে।

tag ট্যাগ: #111