calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / চুল পাকা রোধে ম্যাজিক্যাল সমাধান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

চুল পাকা রোধে ম্যাজিক্যাল সমাধান

বয়স বাড়লে চুলে পাক ধরাটা স্বাভাবিক। তবে এখন স্কুল-কলেজে পড়া ছাত্র- ছাত্রীদের মাথাও ভরে যাচ্ছে সাদা চুলে। এই সমস্যা কারও কারও জীবনে বিভীষিকা হয়ে দেখা দেয়। পাকা চুল কালো করার জন্য বাজারচলতি একাধিক জিনিস পাওয়া যায়। তবে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৪:২৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৪ বার পঠিত

এই ব্যায়াম শুধু চুলের অকালপক্বতা রোধ করে না, বালায়াম করলে চুল পড়ার সমস্যাও কমে। তবে এই ব্যায়াম করার সময়ে বুড়ো আঙুলের নখ ভুলেও ঘষবেন না। তা হলে মুখে অবাঞ্চিত লোমের প্রকোপ বাড়বে। সারা দিনে মিনিট দশেক এই ব্যায়াম করার পরামর্শ দেন যোগবিদরা।
বালায়াম ব্যায়াম শুধু চুলের অকালপক্বতা রোধ করে না, বালায়াম করলে চুল পড়ার সমস্যাও কমে।

নখের ডগায় যে স্নায়ুগুলি থাকে, নখের সঙ্গে নখ ঘষলে সেইগুলো উদ্দীপিত হয়ে মস্তিষ্কে বার্তা পাঠায়। মস্তিষ্ক তখন মাথার ত্বকের মৃত ফলিকলগুলোকে পুনরুজ্জীবিত করে। ফলে চুলের গোড়া মজবুত হয়। তা ছাড়া, নখে নখ ঘষলে সারা শরীরে রক্ত সঞ্চালনের হার বাড়ে। ফলে মাথার ত্বকেও ভালো মাত্রায় রক্ত পৌঁছায়। যার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুল পড়ার সমস্যা কমে এবং পাকা চুলের হাত থেকে রেহাই পাওয়া যায়।

এর পাশাপাশি এই যোগাসনটি করলে মন শান্ত হয়, কাজের প্রতি মনোযোগ বাড়ে। শরীরে রক্ত সঞ্চালন ভাল হলে হৃদ্যন্ত্র আর ফুঁসফুসও ভাল থাকে।
কাদের ক্ষেত্রে এই ব্যায়াম ক্ষতিকর হতে পারে?

১) উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এই ব্যায়াম না করাই শ্রেয়। এতে হিতে বিপরীত হতে পারে।

২) অন্তঃসত্ত্বা অবস্থায় এই যোগ না করাই ভালো।

৩) এই যোগ করলে ঘুম ঘুম ভাব আসতে পারে। তাই কাজের মাঝে থাকলে এই ব্যায়াম করবেন না।

tag ট্যাগ: #1111