calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ছাত্রলীগ নেত্রীকে কান ধরে ওঠবস চাঁদা দাবি করায়, পুলিশে সোপর্দ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ছাত্রলীগ নেত্রীকে কান ধরে ওঠবস চাঁদা দাবি করায়, পুলিশে সোপর্দ

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রী হোস্টেলে শিক্ষার্থীদের কাছে চাঁদা দাবির অভিযোগে জেরিন বিশ্বাস নামের এক ছাত্রলীগ নেত্রী কান ধরে ওঠবস করিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ • সকাল ১১:৩৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮০ বার পঠিত

বুধবার (১৪ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। জেরিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। তিনি বিএসএস (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্রী।

মানিকগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফরিদ হোসেন বলেন, ‘ছাত্রলীগ নেত্রী জেরিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় ওয়াইফাই, ব্যানার, লিফলেট, মিছিলের নাম করে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে রাজি না হলে নির্যাতনসহ ছাত্রলীগ নেতাদের দিয়ে নানাভাবে হয়রানি করতেন।’

তিনি আরও বলেন, ‘বুধবার (১৪ আগস্ট)  দুপুরে জেরিন হোস্টেলে এসে কয়েকজন ছাত্রীর কাছে ১৫ আগস্টের শোক দিবসের কথা বলে ১০০ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি জানতে পেরে তাকে কলেজ হোস্টেলে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। জিজ্ঞাসাবাদে তিনি চাঁদা দাবি করার কথা স্বীকার করেন। পরে তাকে ১০ বার কান ধরে ওঠবস করিয়ে পুলিশে সোপর্দ করা হয়।’

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বলেন, ‘জেরিন বিশ্বাসের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে আদালতে পাঠানো হবে।’

tag ট্যাগ: #111