calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / চ্যাটজিপিটি আকর্ষণীয় সিভি তৈরি করতে যেভাবে কাজে লাগাবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

চ্যাটজিপিটি আকর্ষণীয় সিভি তৈরি করতে যেভাবে কাজে লাগাবেন

বর্তমান সময় প্রযুক্তি দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বিস্ময়কর উদ্ভাবন। আর ওপেন এআই এর দুনিয়ায় সবচেয়ে আধুনিকতম সংযোজন হচ্ছে চ্যাটজিপিটি। মূলত চ্যাটজিপিটি একটি আর্টিফিশিয়াল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ • দুপুর ১২:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৫৩ বার পঠিত

পুরোনো জীবনবৃত্তান্ত সম্পাদনা ও পুনর্লিখন

চ্যাটজিপিটি ব্যবহার করে পুরোনো জীবনবৃত্তান্তে থাকা তথ্য সম্পাদনা বা পুনর্লিখনের পাশাপাশি বানানের ভুলও সংশোধন করা যায়। এ জন্য প্রথমে চ্যাটজিপিটিতে প্রবেশের পর ‘প্লাস আইকন’-এ ক্লিক করে ‘ফোল্ডার’ অপশন নির্বাচন করতে হবে। এরপর পুরোনো জীবনবৃত্তান্তের ওয়ার্ড ফাইল আপলোড করে ‘আই নিড হেল্প ইমপ্রুভিং মাই সিভি’ এই প্রম্পট লিখলেই আপলোড করা তথ্য সম্পাদনা করে জীবনবৃত্তান্ত পুনর্লিখন ও বানান ঠিক করে দেবে চ্যাটজিপিটি। এবার জীবনবৃত্তান্তের তথ্যগুলো কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে সাজিয়ে নিতে হবে।

নতুন জীবনবৃত্তান্ত

চ্যাটজিপিটিতে বিভিন্ন অংশ আলাদাভাবে লিখে নতুন জীবনবৃত্তান্ত তৈরি করা যায়। এ জন্য জীবনবৃত্তান্তের নির্দিষ্ট অংশ অনুযায়ী আলাদা করে প্রম্পট লিখতে হবে চ্যাটজিপিটিতে। এ জন্য জীবনবৃত্তান্তের যে অংশ লিখতে হবে, সে অংশের বর্ণনায় প্রয়োজনীয় তথ্য দিয়ে উপস্থাপনের পদ্ধতি উল্লেখ করে প্রম্পট লিখলেই সে অনুযায়ী জীবনবৃত্তান্ত তৈরি করে দেবে চ্যাটজিপিটি।

এভাবে জীবনবৃত্তান্তের বিভিন্ন অংশ আলাদাভাবে লেখার পর ‘ক্যান ইউ সাজেস্ট ওয়েইস টু ইম্প্রুভ দ্য ওভারঅল ফ্লো অ্যান্ড কনসিসটেন্সি অব দিজ সিভি’ প্রম্পট লিখলেই জীবনবৃত্তান্তে থাকা তথ্যগুলো আকর্ষণীয়ভাবে সাজিয়ে দেবে চ্যাটজিপিটি। এরপর জীবনবৃত্তান্তের তথ্যগুলো কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে সাজিয়ে নিতে হবে।

tag ট্যাগ: #111