calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / ১২ নতুন উপগ্রহের সন্ধান বৃহস্পতির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

১২ নতুন উপগ্রহের সন্ধান বৃহস্পতির

মহাবিশ্বের কোনো গ্রহে উপগ্রহের সংখ্যা বেশি? এ প্রশ্নটি উঠলে কয়েক দিন আগেও উত্তর আসত ‘শনি’। তবে সে উত্তর এখন অতীত। উপগ্রহের সংখ্যার দিক থেকে এখন শীর্ষে বৃহস্পতি। কারণ, বৃহত্তম এ গ্রহে আরও ১২টি উপগ্রহের সন্ধ্যান পেয়েছেন...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ১২:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৫ বার পঠিত

ওয়াশিংটনের ‘কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সে’র জ্যোতির্বিজ্ঞানী স্কট শেপার্ডের নেতৃত্বে একটি বিশেষ দল ১২টি উপগ্রহের সন্ধান পান। আমেরিকার ‘মাইনর প্ল্যানেট সেন্টার’ থেকে সম্প্রতি এ সম্পর্কে সবিস্তার তথ্য সমেত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতির ওই উপগ্রহগুলো আকারে অনেকটাই ক্ষুদ্র। আমেরিকার মাসিক পত্রিকা ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’ জানায়, ওই ১২টি উপগ্রহই কক্ষপথের দিকে মুখ করে বৃহস্পতির চারপাশে ঘুরছে।

জোভিয়ান দুনিয়ায় আরও খুঁটিনাটি অনুসন্ধানের জন্য অনেক দিন ধরে অভিযানের তোড়জোড় করছে আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা। তারই বছরকয়েক আগে এ ১২টি উপগ্রহের সন্ধান মিলল।

চারটি গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে মিলিতভাবে জোভিয়ান জগৎ বলা হয়। এ উপগ্রহগুলো মানুষের বসবাসের জন্য উপযুক্ত কি না তাও খতিয়ে দেখবে ইউরোপা ক্লিপার মিশন নামে নাসার বিশেষ অভিযান।
 

tag ট্যাগ: #111