calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / প্রাণ হারালেন বাবা-মা ও দুই ছেলে,সিরাজগঞ্জে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায়।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

প্রাণ হারালেন বাবা-মা ও দুই ছেলে,সিরাজগঞ্জে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায়।

সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় প্রাইভেটকার চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট ২০২৪ • দুপুর ০১:১৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৪ বার পঠিত

সোমবার (১৯ আগস্ট) ভোররাতে ঢাকা-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরের মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনার বিষয়টি সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬২), তার স্ত্রী ময়না খাতুন (৫৮) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪২)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাইভেটকারে এক পরিবারের চারজন ঢাকা থেকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে গেছে। এঘটনায় আহত প্রাইভেটকার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তাজউদ্দিন জানান, নিহতদের মধ্যে কেউ একজন অসুস্থ ছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। গাড়ির ভেতরে প্যাথলজিক্যাল বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। হাটিকুমরুল গোলচত্বর হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কে পুলিশ নেই। ফলে দুর্ঘটনার পরপরই দ্রুত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।



তিনি আরও জানান, স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।