রোববার (১৮ আগস্ট) এ–সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর।
প্রসঙ্গত, এর আগে গত ১০ আগস্ট উপাচার্য বরাবর এক দিনের আলটিমেটাম দিয়ে ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধসহ ১১ দফা দাবি জানিয়েছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ওই দাবির পরিপ্রেক্ষিতে ওই দিনই সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে রুয়েট কর্তৃপক্ষ।
পৃথক দুটি অফিস আদেশে জানানো হয় যে, রুয়েটে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না থাকার জন্য। এছাড়া এই আদেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে ওই অফিস আদেশে জানানো হয়।