calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / কোনো গণমাধ্যম বন্ধ করেনি অন্তর্বর্তীকালীন সরকার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কোনো গণমাধ্যম বন্ধ করেনি অন্তর্বর্তীকালীন সরকার

অন্তর্বর্তী সরকার দেশের কোনো গণমাধ্যম বন্ধ করেনি। মঙ্গলবার সরকারের প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ আগস্ট ২০২৪ • সকাল ১১:০৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৩ বার পঠিত

বেসরকারি একটি টিভি চ্যানেলের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখতে সোমবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন। চ্যানেলটির মালিক পক্ষের একজন এই রিট করেন।

এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হলো, ‘বর্তমান সরকার সংবাদমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।’

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার এবং তা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয়ের কথা শপথ নেওয়ার পর থেকে বলে আসছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।