calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ছাত্রশিবির সভাপতি ফেনীতে বন্যাকবলিত মানুষের পাশে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ছাত্রশিবির সভাপতি ফেনীতে বন্যাকবলিত মানুষের পাশে

ফেনীতে বন্যাপীড়িত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। ২৪ আগস্ট ফেনী সরকারি কলেজ ও ফেনী ফালাহিয়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্র...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট ২০২৪ • দুপুর ০২:৪৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৫ বার পঠিত

তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী দেশের পানি আগ্রাসনের ফলে আমাদের দেশের এই অঞ্চলে ইতিহাসের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। স্বৈরাচার হাসিনার পতনের পর প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের আগ্রাসন জনমনে এই ধারণা সৃষ্টি করেছে যে, তাদের হাতের পুতুল হাসিনার পতনের প্রতিশোধ নিতেই এ ধরনের ন্যক্কারজনক পদক্ষেপ নিয়েছে।

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার ফলে বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলায় ছাত্রশিবির সক্রিয় ভূমিকা পালন করছে। ফেনী শহর ও জেলা শাখার উদ্যোগে প্লাবিত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রমের আওতায় বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী, জরুরি চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এ ছাড়াও জরুরি সেবা প্রদানের জন্য হটলাইন সেবা চালু করা হয়েছে।

এ ছাড়াও, ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিশেষ প্যাকেজ প্রস্তুত করা হয়েছে, যাতে তারা দ্রুত পুনর্বাসিত হতে পারে। এ কার্যক্রমে ছাত্রশিবিরের স্বেচ্ছাসেবকরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে সহায়তা প্রদান করছেন। 

কেন্দ্রীয় সভাপতি বলেন, আমাদের এই কার্যক্রম এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত নয়। আমরা বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই। সাধ্যের আলোকে আমাদের  এ উদ্যোগ বন্যাদুর্গতদের সমস্যা কিছুটা হলেও কমাতে সহায়ক হবে বলে আশাবাদী।

tag ট্যাগ: #222