calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যান মোশারফ অস্ত্র জমা দেননি।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যান মোশারফ অস্ত্র জমা দেননি।

অন্তবর্তী সরকার নির্ধারিত সময়ে কুমিল্লার চৌদ্দগ্রামে ১৭টি লাইসেন্সকৃত আগ্নোস্ত্রের মধ্যে ১৬টি জমা পড়েছে। তবে বুধবার পর্যন্ত উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোশারফ হোসেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ • রাত ১১:১৯
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৭ বার পঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী, ৩ সেপ্টম্বর রাত ১২টা পর্যন্ত বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।


চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কাশিনগর ইউপি মোশারফ হোসেন এখনো তার হেফাজতে থাকা অস্ত্রটি জমা দিতে আসেননি। অনেকবার বিভিন্ন লোকমারফ ও থানা-পুলিশ তার বাড়ি গিয়ে বলে আসার পরেও তিনি অস্ত্র জমা দেননি। এখন নিয়ম অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


অস্ত্র জমা না দেওয়ার বিষয়ে জানতে বুধবার সকালে কাশিনগর ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করেও তা বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।