calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / ঘোষণা আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৪।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

ঘোষণা আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৪।

কিশোরগঞ্জ জেলার শিক্ষাবিদ আবু খালেদ পাঠান স্মরণে ‘আবু খালেদ পাঠান ফাউন্ডেশন’র উদ্যোগে প্রথমবারের মতো ‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ ২০২৪ ঘোষণা করা হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১১:০৯
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯০ বার পঠিত

পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা। শিগগির নির্বাচিত দুই কবি ও লেখকের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। প্রত্যেকেই পাবেন পুরস্কারের নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।


প্রসঙ্গত, বিশিষ্ট চিন্তক ও শিক্ষাবিদ আবু খালেদ পাঠান ১৯৩৭ সালের ২৬ জুন ব্রিটিশ ভারতের তদানিন্তন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে প্রায় ৩৫ বছর শিক্ষকতা করেছেন। যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে। কিশোরগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। লেখালেখি করেছেন স্থানীয় ও জাতীয় দৈনিকসহ অনেক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকীতে। এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুভার পালন করেছেন। ২০২৩ সালের ১১ অক্টোবর তিনি প্রয়াত হন।