calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / কারাগারে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

কারাগারে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ০৯:৩৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৩ বার পঠিত

আদালত সংশ্লিষ্টরা জানান, সকাল সোয়া ১০টায় এমএ মান্নানকে আদালতে হাজির করলে আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম ও নুর আলম তার জামিন আবেদন করেন। অন্যথায় অসুস্থ্য বিবেচনায় তাকে হাসপাতালে প্রেরণের জন্য আবেদন করেন।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুক আলম সমকালকে বলেন, আমরা তখন আদালতকে বলেছি, এটা দ্রুত বিচার আইনের মামলা। সংশ্লিষ্ট আদালতের বিচারকও অনুপস্থিত। পুলিশও রিমান্ড চাইতে পারে। সুতরাং সংশ্লিষ্ট বিচারিক আদালতে সব পক্ষের শুনানি হতে পারে।


তিনি আরও বলেন, বিচারক ফারহান সাদিক পরে কাস্টডিমূলে এমএ মান্নানকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে শুনানি হবে বলে জানান।


প্রসঙ্গত, গত ৪ আগস্ট ছাত্র—জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ ছাড়াও ২০০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এক নম্বর ও এমএ মান্নানকে দুই নম্বর আসামি করা হয়েছে।


২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এম এ মান্নান আওয়ামী লীগের দলীয় প্রার্থী হন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে শাহিনুর পাশা চৌধুরী ৫৬ হাজার ৪৭১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। এমএ মান্নান এক লাখ ৩৩ হাজার ৫৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই থেকে সুনামগঞ্জ—৩ আসনে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে জয়ী হয়েছিলেন এমএ মান্নান।