calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / পরিচয় দেন সাংবাদিক, পেশায় প্লাস্টিক ব্যবসায়ী।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

পরিচয় দেন সাংবাদিক, পেশায় প্লাস্টিক ব্যবসায়ী।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি প্রাইভেটকারসহ ৫ ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১১:৩৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৪ বার পঠিত

আটক ব্যক্তিরা হলেন রাহিম রানা চৌধুরী, মো. জোবায়ের হোসেন, মো. মোমেন মিয়া, সায়েদ আহম্মেদ স্বপন ও মো. জুনায়েদ মিয়া। তারা সবাই প্লাস্টিক ব্যবসায়ী বলে জানা যায়।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিজয়নগর থানা-পুলিশের একটি দল পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা সেতু এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় ‘একুশে নিউজ’ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকারকে থামতে সংকেত দেয় তারা। গাড়ি থামালে ভেতরে থাকা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করলে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সাংবাদিকতার পেশার সঠিক কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদের থানা হেফাজতে আনা হয়।


বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘ভূয়া সাংবাদিকের পরিচয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’