কিন্তু এই ঘটনার সাথে কিভাবে জড়িত করোনাকাল-লকডাউন? গবেষকরা বলছেন, লকডাউনের কারণে দীর্ঘকাল গৃহবন্দি থাকতে হয়েছে। তাতে একদিকে যেমন বাইরে খেলাধূলার সময়-পরিমাণ কমেছে, তেমনই অন্যদিকে সময় বেড়েছে ফোন কিংবা মোবাইলের সামনে বসে থাকার।
সমীক্ষা বলছে এই ঘটনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এশিয়ার শিশুদের মধ্যে। এছাড়া জাপানের ৮৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ৭৩ শতাংশ শিশুর দৃষ্টিশক্তি কমছে। চীন এবং রাশিয়ায় এর হার ৪০ শতাংশ।