calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / হাসিনা কাদের সালমান শামীমসহ হত্যাচেষ্টা মামলা ৭৯ জনের নামে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

হাসিনা কাদের সালমান শামীমসহ হত্যাচেষ্টা মামলা ৭৯ জনের নামে

রাজধানীর খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে পরিবহণ শ্রমিক সোহেল (৩৪) গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ • বিকাল ০৪:১১
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯০ বার পঠিত

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ শামীম ওসমান ও সাবের হোসেন চৌধুরী, সাবেক ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ।

অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে খিলগাঁও থানাধীন শহীদ বাকি সড়ক খিলগাঁও আবাসিক এলাকা পল্লীমা স্কুলের সামনে ছাত্র-জনতার আন্দোলনে যুক্ত হন সোহেল। এদিন মিছিল করার সময় পল্লীমা হতে খিলগাঁও থানার দিকে যাওয়ার পথে তালতলা মার্কেটের সামনে থেকে সরকার দলীয় সমর্থকসহ পুলিশ ছাত্র-জনতার দিকে ইট পাটকেল, টিয়ার গ্যাস, রাবার বুলেট, ছররা গুলিসহ সাউন্ড গ্রেনেড চার্জ করে। এসময় পুলিশের ছররা গুলি ডান হাতে এবং কপালের লাগে সোহেলের।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তিনি দেশ থেকে পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নেন।

tag ট্যাগ: #1111