calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / মেদ ঝরে যাবে যেভাবে কফি খেলে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

মেদ ঝরে যাবে যেভাবে কফি খেলে।

ক্লান্তি দূর করতে কফির তুলনা নেই। মন খারাপের বিকালে কফির কাপে চুমুক দিলে মুহূর্তে মনে আসে চাঙা ভাব। আবার প্রবল মাথা যন্ত্রণায় কফি দেয় স্বস্তির আভা। কফির গুণের শেষ নেই। কিন্তু কফি যে ওজন কমাতে পারে, সেটা কি জানেন? পেটের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর ২০২৪ • বিকাল ০৩:০৫
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬১ বার পঠিত

তা হলে কীভাবে খেলে কফির উপকার পুরোদস্তুর পাওয়া যাবে— 


কফি খেয়ে রোগা হতে চাইলে খেতে হবে চিনি ছাড়া কালো কফি। কফিতে থাকা ক্যাফিন শরীরে জমে থাকা ক্যালোরি ঝরাতে সাহায্য করবে। কোনো শরীরচর্চা না করে যদি দিনে কয়েক কাপ কফি খাওয়া যায়, তা হলেও শরীরে ক্যালোরির খরচ অনেকটাই বৃদ্ধি পাবে।


শরীরচর্চার আগে যদি কফি খাওয়া যায়, তা হলে শারীরিক ক্ষমতা দ্বিগুণ হারে বাড়ে। তার মানে এই নয় যে ব্যায়ামের পরে কফি খাওয়া ক্ষতিকর। শরীরচর্চার পরে কফি দ্রুত চাঙ্গা এবং চনমনে হয়ে উঠতে সাহায্য করে। কফি বিভিন্ন ভাবে রোগা হতে সাহায্য করে। কারণ, কফি খেলে খিদে ও খাওয়ার ইচ্ছা কমে। কফিতে থাকা ক্লোরোজিনিক অ্যাসিড নামের ফাইটোকেমিক্যাল শরীরে গ্লুকোজ তৈরির হার কমিয়ে দেয়। যার ফলে শরীরে চর্বি জমার প্রবণতাও কমে।


‘হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেল্থ’-এর মতে, কম ক্যালোরির সুষম খাবার ও পরিমিত ব্যায়ামের সঙ্গে দিনে কম করে ৩–৪ কাপ বা ৭২০–৯০০ মিলি-র মতো কফি খেলে সব দিক বজায় থাকে। তবে পেশিবহুল সুঠাম শরীর চাইলে আরও বেশি খেতে পারেন। কফি খাওয়ারও নির্দিষ্ট সময় আছে। চলুন জেনে নেই সে সম্পর্কে।


১) সকাল–দুপুর ও রাতে খাবার খাওয়ার কিছুক্ষণ আগে খান। তা হলে বেশি খাবার খেয়ে নেওয়ার ঝুঁকি থাকবে না। কারণ, পেট আগে থেকেই ভরা থাকবে।


২) কফি খাবার খাওয়ার পরেও খেতে পারেন। শরীরে চর্বি কম জমবে। খাবারের ক্যালোরিও কম শোষণ করবে শরীর।


৩) ক্লান্ত লাগলে কফির তুলনা নেই। কাজে গতি আনবে কফি। কাজ করতে পারবেন দ্বিগুণ উৎসাহে। বাড়বে ক্যালোরি খরচ।

tag ট্যাগ: #কফি #মেদ