calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / যেসব রুটে বৈরী আবহাওয়ায় নৌ চলাচল বন্ধ।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

যেসব রুটে বৈরী আবহাওয়ায় নৌ চলাচল বন্ধ।

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলের ৬ রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শনিবার এ নির্দেশনা দেয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৪৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮০ বার পঠিত

সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা নৌ-রুটগুলো হলো- ঢাকা টু হাতিয়া (নোয়াখালী), ঢাকা টু বেতুয়া (ভোলা), ঢাকা টু খেপুপাড়া (পটুয়াখালী), ঢাকা টু চরমন্তাজ (পটুয়াখালী), ঢাকা টু রাঙ্গাবালী (পটুয়াখালী) ও ঢাকা টু মনপুরা (ভোলা)।


বিআইডব্লিউটিএ’র নির্দেশনায় বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া, সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি এবং উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা টু হাতিয়া, ঢাকা টু বেতুয়া, ঢাকা টু খেপুপাড়া, ঢাকা টু চরমন্তাজ, ঢাকা টু রাঙ্গাবালী, ঢাকা টু মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌ পথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।