calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে।

সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১১টি বেড়েছে। সর্বশেষ শুমারির তথ্য অনুয়ায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫টিতে দাঁড়িয়েছে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ • দুপুর ০২:০৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৮ বার পঠিত

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ে ‘সুন্দরবন বাঘ জরিপ ২০২৪’ এর ফলাফল ঘোষণার সময় এই তথ্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বনের মধ্যে ১২০০ এর বেশি ক্যামেরা ট্র্যাকিংয়ের মাধ্যমে বাঘের ছবি তোলা শেষ হয় গত মার্চ মাসে। এরপর ক্যামেরার তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে ফলাফল ঘোষণা করার কথা ছিল। কিন্তু যাচাই-বাছাই কাজে সময় লাগায় তা আর সম্ভব হয়নি।


বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পর রাজনৈতিক পরিস্থিতি, ইন্টারনেটে সমস্যা, নতুন সরকারের দায়িত্ব গ্রহণ, পরিবর্তিত পরিস্থিতির কারণে জরিপের তথ্য পর্যালোচনায় সময় লাগে বলে জানিয়েছিলেন সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ও সুন্দরবন পশ্চিম বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মহসিন হোসেন।


বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। এর মধ্যে বনভূমি ৪ হাজার ৮৩২ এবং জলাভূমি ১ হাজার ১৮৫ বর্গকিলোমিটার।


২০১৫ সালের বাঘশুমারি অনুযায়ী, সুন্দরবনে বাঘ ছিল ১০৬টি। আর ২০১৮ সালের শুমারির তথ্য অনুযায়ী, বাঘের সংখ্যা ছিল ১১৪।


জরিপে ২১টি বাঘের শাবকের ছবি পাওয়া গেছে। ২০১৪ ও ২০১৮ সালে মাত্র ৫টি বাঘ শাবকের ছবি পাওয়া গিয়েছিল।