মোবাইল ফোনে ইতালি প্রবাসী রুবেল উদ্দিন জানান, ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জাল দলিল করে তার পৈত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা করে না পেরে এখন মোটা অংকের চাঁদা দাবি করছে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় আমাদের মার্কেটে তালা ঝুলিয়ে দেয়। ইতালি প্রবাসী অভিযোগ করেন মার্কেটের দোকানে তালা দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে তা নেয়নি পুলিশ।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ভগ্নিপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি নির্মিত মার্কেটের জমি নিজের দাবি করেন। তিনি বলেন, তালা দেওয়ার সঙ্গে আমার কোন সর্ম্পক নেই।
থানায় অভিযোগ না নেওয়া প্রসঙ্গে কথা বলতে গেলে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমানকে মোবাইল ফোনে কল করা হলে তিনি পরে কথা হবে জানিয়ে সাংবাদিকদের ফোন কেটে দেন।