calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / রাঙামাটির ঝুলন্ত সেতু ২ মাস পর ভেসে উঠল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

রাঙামাটির ঝুলন্ত সেতু ২ মাস পর ভেসে উঠল

প্রায় দুই মাস যাবৎ কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল রাঙামাটির মনোরম ঝুলন্ত সেতুটি। বৃহস্পতিবার থেকে পাটাতন থেকে হ্রদের পানি নেমে গিয়ে উঁচুতে দাঁড়ায় এ সেতুটি। এতে সেতুটি ফিরে পেল পর্যটকদের আকর্ষণ।

person
উপজেলা প্রতিনিধি verified
Senior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ • বিকাল ০৪:৪৫
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

এর আগে জেলায় ভারি বৃষ্টিপাতে উজানের পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে গত ২৩ আগস্ট থেকে তলিয়ে যায় রাঙামাটি পর্যটন করপোরেশনের মোটেল অ্যান্ড হলিডে কমপ্লেক্সে অবস্থিত মনোরম ঝুলন্ত সেতুটি। 

সরেজমিন গিয়ে দেখা যায়, পানি নেমে যাওয়ায় শুক্রবার সকাল থেকে রাঙামাটির ঝুলন্ত সেতুতে লোকজনের পদচারণা। সেতু দিয়ে লোকজন হাঁটাচলা করে পারাপার হচ্ছেন। পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য সেতুর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। 

পাশের জেলা চট্টগ্রাম থেকে বেড়াতে যাওয়া পর্যটক মো. জিয়াউল ইসলাম বলেন, এর আগে আমরা এ ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যাওয়ার কথা জানতে পারি। তাই রাঙামাটি ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করি তখন। এখন সেতুটি ভেসে ওঠার খবর পেয়ে রাঙামাটি ঘুরতে আসলাম। 

নরসিংদীর পর্যটক বিজয় কর বলেন, রাঙামাটি এসে সেতুতে ঘুরতে পেরে খুবই আনন্দ উপভোগ করতে পারছি। তাই খুব ভালো লাগছে। 

রাঙামাটি পর্যটক নৌকা মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে এ ঝুলন্ত সেতুটি মূল আকর্ষণ। এতদিন সেতুটি পানিতে ডুবে থাকায় এর আগে রাঙামাটি বেড়াতে আসা পর্যটকদের হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। বৃষ্টিপাত বন্ধ হওয়ায় সেতুটি ভেসে উঠল। আশা করছি এখন থেকে রাঙামাটিতে পর্যটক সমাগম বাড়বে।

রাঙামাটি পর্যটন মোটেল অ্যান্ড হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় ঝুলন্ত সেতুটি ভেসে উঠেছে। এখন কিছু সংস্কার কাজ চলছে। সেতুতে লোকজন পারাপারে যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। সেতুটি ডুবে থাকায় রাঙামাটি পর্যটন করপোরেশনের দিনে ৬০ থেকে ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে পর্যটকদেও আগমণ বাড়লে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।