calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ, ট্রেনের বগি লাইনচ্যুত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ, ট্রেনের বগি লাইনচ্যুত

চুয়াডাঙ্গার জীবননগরে তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ • সকাল ১০:১১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪০ বার পঠিত

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। পরে সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।


জানা যায়, এ ঘটনায় খুলনা-ঢাকা রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেসের ট্রেনে আটকা পড়ে শত শত যাত্রী।


উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, একটি তেলবাহী ট্রেন খুলনা অভিমুখে যাচ্ছিল। উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছে এসে লাইনচ্যুত হয়। ফলে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।