তিনি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়। মামলা নম্বর ০৫(৯)২৪। এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মো. শহিদুল ইসলামকে সোমবার রাত আটটার দিকে মহিষখলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।