calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুললো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুললো

নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আবেদন গ্রহণ করেছেন আপিল বিভাগ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ • সকাল ১০:৩৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৬ বার পঠিত

মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে আপিল আবেদন গ্রহণ করেন। সকালে আপিল আবেদনের শুনানি শুরু হয়। ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক শুনানি করছেন।


এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার জজ আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে সেটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ধার্য করা হয়। জামায়াতের পক্ষে ওইদিন আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক।


আইনজীবী শিশির মনির জানান, ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে আবেদন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিল গত বছরের ১৯ নভেম্বর খারিজ হয়, কারণ ওইদিন আপিলকারী পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।


জামায়াতের সেক্রেটারি জেনারেল আপিলটি পুনরুজ্জীবিত চেয়ে আবেদন করেছেন, যা ২ সেপ্টেম্বর চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালত শুনানির পর বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে ওঠার জন্য নির্ধারিত হয়।


জামায়াতের নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া ২০০৯ সালে শুরু হয়, যখন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি রিট করেন। ২০১৩ সালে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে।


এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে। সরকারের পক্ষ থেকে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন ১ আগস্ট জারি করা হয়, কিন্তু পরে এ নিষেধাজ্ঞা বাতিল করে অন্তর্বর্তী সরকার।

tag ট্যাগ: #জামায়াত