calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / দেশে ফেসবুক ব্যবহারকারী কমেছে সোয়া কোটি ৬ মাসে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

দেশে ফেসবুক ব্যবহারকারী কমেছে সোয়া কোটি ৬ মাসে

করোনা মহামারির সময় লকডাউনের ঘরবন্দি দিনগুলোতে বাংলাদেশে হু হু করে বেড়ে যায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। তবে গত ছয় মাসে তা অনেকটাই কমেছে। সামাজিক মাধ্যম ব্যবস্থাপনার পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের সাম্প্রতিক...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১১:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

নেপোলিয়নক্যাট বলছে, জানুয়ারিতে যে চার কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৩০০ জন ফেসবুক ব্যবহারকারী তা দেশের মোট জনসংখ্যার ২৬ দশমিক ৬ শতাংশ। যেখানে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে পুরুষ ৬৭ দশমিক ৯ শতাংশ। এছাড়া ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি পাঁচ লাখ।

ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের নারী-পুরুষের মধ্যে সংখ্যাগত ব্যবধান সবচেয়ে বেশি। যেখানে পুরুষ ব্যবহারকারী রয়েছেন এক কোটি এক লাখ।

নেপোলিয়নক্যাট মূলত ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও লিঙ্কডইনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তথ্য বিশ্লেষণ করে। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত, সে তথ্য প্রকাশ করেনি।

ফেসবুকের পাশাপাশি গত ছয় মাসে দেশে মেটার অন্য দুই প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও ব্যবহারকারীর সংখ্যা কমেছে। এসময়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারী ৬ লাখ ৭০ হাজার আর মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা এক কোটিরও বেশি কমেছে।

এছাড়া বাংলাদেশে দ্রুত কমছে লিঙ্কডইন ব্যবহারকারীর সংখ্যাও। এ প্ল্যাটফর্মে গত ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫০ লাখ। এরপর মাত্র এক মাসের ব্যবধানে জানুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ১৮ লাখে।

tag ট্যাগ: #1111