calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / মুখ মলিন ফুল চাষিদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

মুখ মলিন ফুল চাষিদের

আজ বিশ্ব ভালোবাসা দিবস। এ মাসেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ এ দিনগুলোতে ব্যস্ত সময় পার করেন বিভিন্ন এলাকার ফুল চাষিরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চাষিরাও এর ব্যতিক্রম নন। বাগান থেকে ফুল তোলা আর বেচাকেনায় দম ফেলার যেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১১:৫৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫৭ বার পঠিত

রূপগঞ্জে এক যুগ ধরে ফুলের চাষ করেন মিয়াবাড়ির নাঈম মিয়া, দীঘিরপাড় এলাকার অতুল মণ্ডল, সাধন মণ্ডল, শহিদুল্লাহ, মুইরাব এলাকার পেয়ার আলী, নজু মিয়া, সোলমান, জালু এবং পোরাব এলাকার নুরুল মিয়া। পিয়ার আলী জানান, এবার তিন বিঘা জমিতে চেরি আর চায়না গাঁদা চাষ করেছেন তিনি। আর দুই বিঘা জমিতে গাজরা (কাঠবেলি) চাষ করেছেন। তিনি বলেন, ‘ফুল চাষে খরচ বেশি হইছে। দাম না থাহায় ৬০ হাজার টেহা (টাকা) লোকসান অইবো। ১২ বছর ধইরা ফুল চাষ করতাছি, এমন অবস্থা কোনো সময় অয় নাই।’

নজরুল ইসলাম নজু মিয়া নামের এক চাষির অভিযোগ, স্থানীয় কৃষি অফিস সহযোগিতা করলে ভালো করতে পারতাম। আরো নানা জাতের ফুল চাষ করা যেত। কৃষি অফিসাররা কখনো এলাকায় আসেননি। এ ছাড়া সরকার ব্যাংকের মাধ্যমে ফুল চাষিদের ঋণ দিয়ে সহযোগিতা করলেও চাষিরা লাভবান হতেন।

ফুল চাষি নাঈম জানান, এ বছর নিজের জমি, লিজসহ ১৫ বিঘা জমিতে ৯টি ফুলের বাগান করেছেন তিনি। কাঠবেলি ১০ বিঘা, চেরি দুই বিঘা, গাঁদা দুই বিঘা ও আলমেন্দা ফুলের চাষ করেছেন দুই বিঘা জমিতে। এ বছর ফুল চাষে দ্বিগুণ খরচ হয়েছে তাঁর। প্রতিবছর আট থেকে দশ লাখ টাকা লাভ হলেও এবার তিনি চার থেকে পাঁচ লাখ টাকা লোকসানের আশঙ্কা করছেন।

নাঈম জানান, ৪০ জন নারী শ্রমিক তাঁর বাগানে প্রতিদিন ফুলের মালা তৈরি করেন। প্রত্যেক শ্রমিক ১০০ মালার মজুরি পান ৩৫ থেকে ৪০ টাকা। প্রতিদিন একজন শ্রমিক ৩০০ থেকে ৪০০ মালা তৈরি করতে পারেন। এ ছাড়া তিনি নিজের বাগানেই ফুলের চারা উৎপাদন করেন। বীজও সংরক্ষণ করেন।

রূপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নুর বলেন, ‘ফুল চাষিরা পরামর্শ চাইলে অব্যশই পরামর্শ দিয়ে থাকি।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল হক জানান, ফুল চাষিদের পর্যাপ্ত আধুনিক প্রশিক্ষণ, ফুলের সংরক্ষণ, পরিবহন, প্যাকেজিং ব্যবস্থার আধুনিকীকরণ, তাঁদের সহজ শর্তে ঋণ প্রদানসহ যথাযথ সহযোগিতা করা গেলে চাষিরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

tag ট্যাগ: #1111