calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / মা-মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ নোয়াখালীতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

মা-মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ নোয়াখালীতে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসান (৪২) ও হারুন (৩০) নামের দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ • সকাল ১১:৩১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৭ বার পঠিত

শনিবার সন্ধ্যায় উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।


ভুক্তভোগী নারী জানান, তার স্বামী কাভার্ডভ্যানচালক। বাড়িতে মেয়ে (১৭) ও এক দেবরসহ (২১) থাকেন। বাড়ির কাছাকাছি তেমন বাড়িঘর নেই। গত রবিবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে একই ইউনিয়নের রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিম তাদের বাড়িতে আসে। তারা ঘরের দরজা খুলে ভেতরে তার দেবরের মুখ, হাত-পা বেঁধে রাখে। পরে মেয়েসহ তাকে ঘর থেকে বের করে নিয়ে যায়।


এ সময় যুবকদের মধ্যে তিনজন তাকে টেনে নিয়ে যায় বাড়ির পুকুরপাড়ে। আর অন্য তিনজন মেয়েকে বসতঘরের পাশের রান্নাঘরের সামনে নিয়ে যায়। সেখানে রাত ৩টা পর্যন্ত তাদের ধর্ষণ করে ওই যুবকরা। যাওয়ার সময় ঘর থেকে টাকা-পয়সাসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দিয়ে যায় তারা, যোগ করেন ভুক্তভোগী।


ঘটনার পরদিন সকালে বিষয়টি স্থানীয় সমাজপতিদের জানান এবং তাদের কাছে ঘটনার বিচার চান ওই নির্যাতিত নারী। কিন্তু সমাজপতিরা বিচারের নামে টালবাহানা করতে থাকেন। পরে বাধ্য হয়ে তিনি শনিবার বিকেলে স্থানীয় চর বালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করেন।


এ ব্যাপারে চরবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান ও হারুনকে আটক করা হয়েছে।


কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, এ ঘটনায় ছয়জনের নামে ভুক্তভোগী অভিযোগ দিয়েছিলেন। মামলার প্রস্তুতি চলছে।