calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / আরো ৮৯২ রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

আরো ৮৯২ রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন

দীর্ঘ সাত মাস বিরতির পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। ২৪তম ধাপে ৫০৫ জন নতুন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। পাশাপাশি আগে স্থানান্তর হওয়া রোহিঙ্গা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ • সকাল ১০:১০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৫ বার পঠিত

সোমবার সকাল থেকেই ২৪তম ধাপে ভাসানচর যেতে আগ্রহী উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে জড়ো হতে শুরু করেন। রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পরদিন নৌবাহিনীর ব্যবস্থাপনায় জাহাজযোগে ভাসানচর পৌঁছাবেন এসব রোহিঙ্গা।


বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (যুগ্মসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।


তিনি জানান, ৫০৫ জন নতুন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। পাশাপাশি আগে স্থানান্তর হওয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৩ জনসহ ৮৯৮ জন রোহিঙ্গাকে পাঠানো হয়েছে ভাসানচর। এটি একটি চলমান প্রক্রিয়া।


সোমবার রাত ৮টার দিকে ট্রানজিট পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে ২০টির অধিক বাস ও ট্রাক অবস্থান করছে।


১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিবার নিয়ে ভাসানচর যাচ্ছেন রোহিঙ্গা যুবক আবুল কালাম (২৭)। তিনি বলেন, ক্যাম্পে আতঙ্কে থাকি সন্ত্রাসীদের কারণে। এখানে পরিবার নিয়ে থাকার নিরাপত্তা নেই, তাই আমরা চলে যাচ্ছি ভাসানচর।


উখিয়ার ১৫ ও ১৬ রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৭টি পরিবারের ২৫৩ জন রোহিঙ্গা ভাসানচর যেতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে ক্যাম্প ইনচার্জ এর কার্যালয় সূত্রে জানা গেছে।


সর্বশেষ, গত ১ মার্চ বানৌজা পেঙ্গুইন, ডলফিন, টুনা ও বানৌজা তিমি নামে চারটি জাহাজে করে ২৪তম ধাপে ১ হাজার ২৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়।