শনিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
ফেনী জেলা প্রশাসক হিসেবে অর্থ বিভাগের উপসচিব সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে মর্মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবিতে বিপ¬বী ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শাহীনা আক্তারকে মহিপালে ছাত্র-জনতার ওপর গণহত্যার প্রধান সহযোগী, ২৪-এর বন্যার নীরব দর্শক ও দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে অপসারণ ও বিচারের আওতায় আনার দাবি জানান।