সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে তারা মহাসড়ক থেকে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্য এক মাসের বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া নভেম্বরের মাসে ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। এমন সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন।