calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? উদ্ধারের সহজ উপায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? উদ্ধারের সহজ উপায়

বর্তমান সময় ওয়াই-ফাই আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হয়ে দাড়িঁয়েছে। অফিস থেকে শুরু করে বাসায় ওয়াই-ফাই সংযোগ ছাড়া চলেই না। কেননা আমাদের দেশে মোবাইল ইন্টারনেটের ডেটা প্যাকের দামও যেমন বেশি তেমনি আবার গতিও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ • বিকাল ০৪:২৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৯ বার পঠিত

ওফাই-ফাইয়ের এত সুবিধার মধ্যে একটা অসুবিধার ব্যাপারও আছে। সেটা হলো পাসওয়ার্ড। ধরেন, কেউ একজন আপনার বাড়িতে বেড়াতে এসে আপনার ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড চাইলো। কিন্তু যদি দেখেন, সেটা আপনি নিজেই ভুলে মেরে দিয়েছেন? তখন পড়তে হয় বিব্রত পরিস্থিতিতে।

তবে এই সমস্যার থেকে খুব সহজেই পেতে পারেন সমাধান। চলুন জেনে নেই এই সম্পর্কে।

পাসওয়ার্ড বের করার উপায়

যদি আপনার কাছে গুগল পিক্সেল ফোন থাকে, তাহলে সেখানকার সেটিংসে যান। সেখান থেকে নেটওয়ার্ক। তারপর ইন্টারনেট। এরপর ওয়াইফাই নেটওয়ার্কের পরেই থাকা গিয়ার আইকনে ক্লিক করতে হবে। এর ফলে একটি অন্য স্ক্রিন খুলবে। সেখানে শেয়ারে ট্যাপ করে নিজের আইডেন্টিটি কনফার্ম করলেও একটি কিউআর কোড দেখা যাবে। যেটি শেয়ার করলে লগইন ডিটেইলসটা আপনার হাতে চলে আসবে। যার মধ্যে অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ডও থাকবে।

তবে স্যামসাং গ্যালাক্সি ইউজার হলে একটু বদলাবে বিষয়টা। সেক্ষেত্রে সেটিংস, তার পর কানেকশনস, সেখান থেকে ওয়াইফাই। ওয়াইফাই নেটওয়ার্কের গিয়ার আইকনে ক্লিক করে ট্যাপ করতে হবে আই আইকনে। সেখানে নিজের আইডেন্টিটি দিলে ওয়াইফাই পাসওয়ার্ড জানতে সমস্যা হবে না। অন্য অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও একই ভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পেয়ে যেতে পারেন।

আইওএস

আইফোনের ক্ষেত্রে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ফিরে পাওয়া অপেক্ষাকৃত সহজ। মেন সেটিংস অ্যাপে যান। এর পর ওয়াইফাইয়ে ক্লিক করে ট্যাপ করুন ওয়াইফাই সেটিংসে। এর পর পাসওয়ার্ডে ক্লিক করলেই কেল্লা ফতে। কেবল আইফোন পাসকোড ও ফেস আইডি দিতে হবে।

tag ট্যাগ: #পাসওয়ার্ড