calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / ভুলগুলো জেনে নিন,গ্রিন টি পান করেও ওজন কমছে না?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

ভুলগুলো জেনে নিন,গ্রিন টি পান করেও ওজন কমছে না?

ওজন কমাতে অনেকেই দিনের পর দিন গ্রিন টি পান করেন। কেননা গ্রিন টিতে থাকে পলিফেনল, যা চর্বি জারণ বা ফ্যাট অক্সিডেশন প্রক্রিয়াকে ভালো করে। এতে থাকা ক্যাটাচিন শরীরের বিভিন্ন উপকারের পাশাপাশি পেটের মেদ কমাতেও ভূমিকা রাখে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ • দুপুর ০২:৫৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

গ্রিন টি পানের সময় যেসব ভুল করবেন না

•    অনেকে গ্রিন টি-র সঙ্গে উচ্চ ক্যালরিযুক্ত বিস্কুট কিংবা নোনতা খাবার খান। এই ভুলে ওজন বেড়ে যায়। এর বদলে সকালে স্বাস্থ্যকর নাশতার সঙ্গে গ্রিন টি পান করুন।
•    গ্রিন টি উপকারী বলে সকালে উঠেই খালি পেটে গ্রিন টি-তে চুমুক দেবেন না। খালি পেটে চা পান করলে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই খালি পেটে চা পান না করে হালকা কিছু খেয়ে তার পরেই চা পান করুন।
•    গ্রিন টি মেদ ঝরাতে সাহায্য করে। ভালো উপকার পেতে এর মধ্যে দারচিনির গুঁড়ো দিন। মেদ ঝরাতে গ্রিন টি ও দারচিনির গুঁড়োর ভূমিকা অনন্য। এ চায়ে কয়েক ফোঁটা পুদিনা পাতার রস মেশান। যারা গ্রিন টি পছন্দ করেন না, পুদিনা পাতার রস যোগ করলে তারাও এ চা পান করতে পারবেন। ভুলেও গ্রিন টিতে দুধ, চিনি যোগ করবেন না। এতে হীতে বিপরীত হয়। 
•    গ্রিন টি-র সঙ্গে লেবুর রস ও আদা মিশিয়ে পান করতে পারেন। দিনে তিন বার এই চা পান করুন। এ পদ্ধতিতেও কোনো চিনি যোগ করা যাবে না। 
•    রাতে ঘুমানোর বেশ কয়েক ঘণ্টা আগে চা পান বন্ধ করতে হবে। চেষ্টা করুন সন্ধ্যার পর আর চা পান না করতে। রাতের দিকে চা পান করলে  ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আর ঘুম কম হলে হজমের সমস্যা দেখা দেয়। 

tag ট্যাগ: #গ্রিন টি