calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / চলচ্চিত্র নায়ক রুবেল সড়ক দুর্ঘটনার কবলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

চলচ্চিত্র নায়ক রুবেল সড়ক দুর্ঘটনার কবলে

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ আটজন। শনিবার (১৬ নভেম্বর) সকালে মাদারীপুরের সমাদ্দার এলাকায় দুর্ঘটনায় আহত হন তারা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ • বিকাল ০৩:৫০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২০ বার পঠিত

চিত্রনায়ক রুবেলকে মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ কেটে গেলেও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

মাদারীপুর সদর থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম বলেন, সমাদ্দার এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে বলে আমরা ৯৯৯-এ আসা কলের মাধ্যমে জানতে পারি। তবে দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত হয়েছেন কি না তা বলতে পারছি না।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সমাদ্দার এলাকায় দুর্ঘটনায় নায়ক রুবেল আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনার পর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি চলে গেছেন। দুর্ঘটনায় রুবেলের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল।