calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / আগুন সাটু‌রিয়ায় তে‌লের পা‌ম্পে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

আগুন সাটু‌রিয়ায় তে‌লের পা‌ম্পে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্থানীয়ভা‌বে তৈ‌রি একটি তেলের পা‌ম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ • সন্ধ্যা ০৭:৩৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪২ বার পঠিত

আজ শ‌নিবার (২৩ ন‌ভেম্বর) বি‌কে‌লে উপজেলার কান্দাপাড়ার হরগজ মোড়ের ওই তেলের পা‌ম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাটু‌রিয়া ফায়ার সার্ভিস কয়েকটি ইউনিট ১ ঘন্টা তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আ‌নে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তেলের পা‌ম্প ও পা‌শের এক‌টি মুর‌গির খামার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা প্রাথ‌মিক ভা‌বে ধারনা করা হ‌চ্ছে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়েছে।

জানা গে‌ছে, জ্বালানি তেল ব্যবসায়ী মোক‌ছেন আলমের স্থানীয় ভা‌বে তৈ‌রি করা তে‌লের পা‌ম্পে ড্রাম থে‌কে তেল উ‌ত্তোল‌নের সময় আগুন লাগে। খবর পে‌য়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তেলের পা‌ম্প সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প‌রে পা‌শের আব্বাস আলীর মুর‌গির ফার্মেও আগু‌নে ধ‌রে যার। ফা‌র্মের কিছু মুর‌গি সরা‌তে পার‌লেও প্রায় হাজা‌র খা‌নেক মুর‌গি আগু‌নে তা‌পে ও ধোয়ায় মারা যায়।

সাটুরিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুজিবর রহমান জানায়, বি‌কেল সা‌ড়ে ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রাথ‌মিক ভা‌বে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে ধারনা করা হ‌চ্ছে‌।