calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / ছাত্রলীগ নেত্রী অন্তরা হাইকোর্টের নির্দেশে হল ছাড়লেন - তাবাসসুম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

ছাত্রলীগ নেত্রী অন্তরা হাইকোর্টের নির্দেশে হল ছাড়লেন - তাবাসসুম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন এক ছাত্রীকে রাতভর নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগের ঘটনায় হল ছাড়তে হয়েছে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেত্রীকে। ক্যাম্পাসের এ ঘটনার পরিপ্রেক্ষিতে রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ • বিকাল ০৩:৪৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৭ বার পঠিত

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার মধ্যে তারা হল ছেড়ে চলে গেছেন। তাদের কক্ষে তালা ঝুলানো রয়েছে বলে জানিয়েছেন আবাসিক ছাত্রীরা।

এদিকে এ ঘটনার পর হলজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে গণরুম ছাড়ছেন ছাত্রীরা। হলের গণরুমের প্রায় এক-চতুর্থাংশ শিক্ষার্থী আতঙ্কে ক্যাম্পাস ছেড়ে বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। বিভিন্নভাবে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত ঘটনায় পরিবার জানতে পেরে বাসায় যেতে বলেছে। এ জন্য বাসায় যাচ্ছি। এ ছাড়া হলে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিবেশ স্বাভাবিক করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

হল প্রভোস্ট শামসুল আলম বলেন, হাইকোর্টের নির্দেশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক নির্দেশে অভিযুক্তদের হল ছাড়ার নির্দেশ দিয়েছি। তারা সন্ধ্যার পর হল ছেড়ে চলে গেছেন।

tag ট্যাগ: #1111