calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এএ খান। এই সফরে তার সঙ্গে রয়েছেন ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ • দুপুর ০২:৪০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩০ বার পঠিত

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে ২০১৭ সালে সংঘটিত গণহত্যা ও নির্যাতনের বিষয়ে কথা বলেন। পরবর্তীতে তিনি ৪ নম্বরসহ অন্যান্য ক্যাম্পও পরিদর্শন করবেন। 

এর আগে সোমবার সকালে ঢাকায় পৌঁছান করিম এএ খান। একই দিন দুপুরে একটি বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজারে আসেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আইসিসি রোম সনদ অনুযায়ী রাখাইন থেকে রোহিঙ্গাদের বিতাড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, তা তদন্ত করছে। এ তদন্তের অংশ হিসেবেই বাংলাদেশ সফরে এসেছেন করিম। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে আদালতে বিচারের উদ্যোগ নেওয়া হবে। 

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি।