calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / দুই জেলের মরদেহ উদ্ধার,মেঘনায় নৌকাডুবি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

দুই জেলের মরদেহ উদ্ধার,মেঘনায় নৌকাডুবি

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ • সকাল ১১:৩২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৭ বার পঠিত

শুক্রবার ভোর রাত ৪টার দিকে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।


নিহত আবদুল হাসেম (৫০) বুড়িরচর ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে ও মো. জুয়েল (২৭) একই এলাকার মো. মোস্তফার ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগিনা।


স্থানীয়রা জানান, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দী জাল বসানোর জন্য যায় রবিয়ল মাঝির নৌকাটি। শুক্রবার ভোরে ডুবো চরের সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। ২০ জন সাতরিয়ে কূলে উঠলেও ৪ জন উঠতে পারেননি। পরে স্থানীয়রা গিয়ে নৌকার ভেতরে থাকা ২ জনের মরদেহ উদ্ধার করে। দেলোয়ার ও ইরান নামে অন্য দুজন এখনো নিখোঁজ রয়েছে ।


এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, ঘটনাটি আমরা শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ইতোমধ্যে আমরা মৃত জেলেদের পরিবারে সঙ্গে কথা বলেছি। লাশ দাফনের প্রক্রিয়া চলছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের আমরা চেষ্টা করছি।

tag ট্যাগ: #নৌকাডুবি