জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মানসিক দৃঢ়তা বাড়বে। শারীরিক বিষয় নিয়ে দুর্ভাবনা এড়িয়ে চলুন। পিতার শরীরের যত্ন প্রয়োজন। মনে প্রশান্তি পাবেন। প্রাপ্তি যোগ থাকায় অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যানবাহন চলাচলে মনের স্থিরতা থাকা প্রয়োজন। প্রিয়জনের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় থাকবে।