বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের হাইকোর্ট বেঞ্চে এ মামলার শুনানি অব্যাহত রয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজন আসামির পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির। গত ৬ নভেম্বর এ শুনানি শুরু হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী জানান, রাষ্ট্রপক্ষে পেপারবুক উপস্থাপন করা হচ্ছে। গত বুধবার বিচারিক আদালতের রায় উপস্থাপন করা হয়েছে। আবার রবিবার শুনানি হবে।
আইনজীবী শিশির মনির বলেন, রাষ্ট্রপক্ষে পেপারবুক উপস্থাপন শেষ হলে আসামিপক্ষে শুনানি করব।