calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / নওগাঁ তীব্র ঠান্ডায় কাঁপছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

নওগাঁ তীব্র ঠান্ডায় কাঁপছে

মৌসুমের শুরুতেই ঠান্ডার প্রকোপে অতিষ্ঠ নওগাঁর জনজীবন। রোববার (৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ সঙ্গে হালকা বাতাস বইছে। এ অবস্থায় ব্যহত হচ্ছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ • সকাল ১০:২৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৩ বার পঠিত

নওগাঁর বোয়ালিয়া মাঠে কাজ করা কৃষক সিরাজুল ইসলাম জানান, কুয়াশা আর ঠান্ডার মধ্যে সকালে মাঠে কাজ করাটা অনেক কষ্টসাধ্য। কিছুক্ষণ কাজ করার পর হাত পায়ে কোন শক্তি থাকে না। রাতের বেলা শরীরে ব্যথাসহ অনেক রকম সমস্যা তৈরি হয়। সবকিছু মেনে নিয়েই কেবল জীবিকার তাগিতে কাজ করতে হচ্ছে মাঠে।

একই মাঠের আরেক শ্রমিক দেলোয়ার হোসেন জানান, কয়েকদিন ধরেই সর্দি-কাশিতে ভুগছেন তিনি। তারপরও মাঠে কাজ করতে আসতে হয়েছে। মাঝেমধ্যে আগুন জ্বালিয়ে শরীর গরম করতে হচ্ছে।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজকে নওগাঁ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত কালকের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশার ঘনত্বও বেশি। এই মাসজুড়ে ঠান্ডা প্রকোপ এমনটাই থাকতে পারে বলে জানান তিনি।