calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / রাজধানীবাসী নভেম্বরে একদিনও ‘ভালো মানের বায়ু’ পায়নি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

রাজধানীবাসী নভেম্বরে একদিনও ‘ভালো মানের বায়ু’ পায়নি

শুষ্ক মৌসুম শুরু না হতেই নগরবাসীকে পোহাতে হচ্ছে ধুলোর দুর্ভোগ। সেই সঙ্গে প্রতিনিয়ত দূষিত বায়ুতে শ্বাস নিতে হচ্ছে নগরবাসীকে। চলতি বছরের নভেম্বরে ঢাকার মানুষ একদিনও ভালো বা নির্মল মানের বাতাস পায়নি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ • সকাল ১০:৩০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৭ বার পঠিত

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারের নেতৃত্বে গঠিত গবেষক দলের প্রকাশিত গবেষণায় এসব তথ্য জানা গেছে।

গবেষণায় বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বরের মধ্যে একদিনের বায়ুর মান ছিল মাঝারি প্রকৃতির, চার দিনের বায়ুর মান ছিল সতর্কতামূলক, ১২ দিনের বায়ুমান ছিল অস্বাস্থ্যকর এবং ১৩ দিনের বায়ুর মান ছিল খুবই অস্বাস্থ্যকর।

ঢাকায় আমেরিকান দূতাবাস থেকে প্রাপ্ত ২০১৬ থেকে ২০২৪ সালের অর্থাৎ ঢাকার গত ৯ বছরের বায়ুর মান সূচক বা একিউআইয়ের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। তারা জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ৮ বছরের নভেম্বরের প্রাপ্ত ২৫৬ দিনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় যে, গত ৯ বছরের নভেম্বরের ২৫৬ দিনের মধ্যে ১৩৮ দিন ছিল অস্বাস্থ্যকর এবং ৬৪ দিন ছিল খুব অস্বাস্থ্যকর।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আরো দেখা যায়, গত ৯ বছরের নভেম্বরের ২৫৬ দিনের মধ্যে ঢাকার মানুষ একদিন ভালো বা নির্মল বায়ুতে নিঃশ্বাস নিতে সক্ষম হয়েছিল।

ক্যাপসের গবেষণায় সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আরো দেখা যায়, বিগত ৯ বছরের নভেম্বরের মধ্যে ২০২৪ সালের নভেম্বর বায়ুদূষণের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।