শনিবার (৭ ডিসেম্বর) শামসুন্নাহার হলের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশরেফা খাতুনের আহ্বানে এই প্রতিবাদের আয়োজন করা হয়।
রাত সাড়ে ৯টায় শুরু হয় ডিজে গানে নারীদের পাশাপাশি যুক্ত হন অন্য হলের পুরুষ শিক্ষার্থীও। পরে প্রক্টর এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে এই মর্মে বিজ্ঞপ্তি দিলে ১১টা নাগাদ শিক্ষার্থীরা হলে ফিরে যান।
এদিকে এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ও শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে সন্ধ্যা ৬টার পরে টিএসসি, হল এবং আবাসিক এলাকায় মাইক ব্যবহার করে যেকোনো অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।