calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট খালে মিলল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট খালে মিলল

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২ রাউন্ড বুলেট পরিত্যক্ত অবস্থায় খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুষ্কৃতকারীরা চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগ চালায়। এ সময় দুর্বৃত্তরা থানার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ • সকাল ১১:২২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৫ বার পঠিত

রবিবার চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানী টবগা গ্রামের খামার বাড়িসংলগ্ন খাল থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। গুলির সঙ্গে একটি চায়না রাইফেলের ম্যাগাজিন, পুলিশের ওয়াকিটকি সেটের একটি ব্যাটারি ও বুলেটের একটি খালি বক্সও উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে স্থানীয় কিশোর জিসান (১৪) বুলেটগুলো দেখে একটি বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি সে বাড়ির লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়।

দশানী টবগা গ্রামের বাসিন্দা আজহারুল ইসলাম সুমন (৪৫) বলেন, বক্সভর্তি অসংখ্য গুলি দেখে পুলিশকে জানানোর পর নোয়াখালী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস ও চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরীসহ পুলিশের একটি দল এসে ম্যাগাজিন, ব্যাটারিসহ ৬১২টি বুলেট উদ্ধার করে নিয়ে যায়।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


tag ট্যাগ: #বুলেট