calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / প্রান্তিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থানীয় সরকারের ভূমিকা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

প্রান্তিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থানীয় সরকারের ভূমিকা

নতুন আঙ্গিকে বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর উদ্দোগে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে “প্রান্তিক উন্নয়ন-অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থানীয় সরকারের কেমন সংস্কার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৩:০০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৬ বার পঠিত

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাইসস এর ভাইস চেয়ারম্যান অনিক আলী শাহিদী বলেন, "বাইসস তার প্রতিনিধিদের প্রশিক্ষিত করে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদ ও তার সম্মানিত সদস্যবৃন্দ গ্রাম বাংলার উন্নয়নের চাবিকাঠি হিসেবে শতাব্দীরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছে। এই ধারা সুন্দরভাবে অব্যাহত থাকবে এটাই আমাদের একমাত্র চাওয়া।"


অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ, পরিষদের জনসাধারণের প্রতি দায়িত্ব এবং ইউপি সদস্যদের বিষয়ে অসাধারণ বক্তব্য রাখেন বাইসস এর মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম। জবাবদিহির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ইউপি সদস্যদের মাধ্যমে প্রতিটি গ্রামকে সুশিক্ষিত ও শক্তিশালী করাই বাইসসের মূল লক্ষ্য। আমরা আজ যে সময়ে দাঁড়িয়ে আছি, তা আগামীর সম্ভাবনার কথাই বলছে। সেই সম্ভাবনাকে আমরা সঠিকভাবে কাজে লাগাবো।"


সরকারি বরাদ্দ এবং সাধারণ মানুষের ভুল ধারণা সম্পর্কে জনাব মোয়াজ্জাম বলেন, আপনারা জানেন- একটা ইউনিয়ন পরিষদে কেমন বরাদ্দ থাকে। সাধারণ মানুষ যাতে বরাদ্দের সবটুকু সুবিধা পাই এবং মানুষের মাঝে ভুল ধারণা না থাকে, সেই লক্ষ্যে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে।"


অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাইসস এর তথ্যপ্রযুক্তি, প্রচার ও প্রকাশনা সচিব রাণা ইসলাম বাইসস।