তিনি আরো বলেন স্বাধীন দেশে বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক ও কথা সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের ভাই জহির রায়হানের হত্যার রহস্যের জট এখনো খোলেনি।
তিনি অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন বলেই রহস্য প্রকাশ হওয়ার আগেই তাকে অপহরণ ও হত্যা করা হয়েছে। তার কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল-দস্তাবেজ, ডকুমেন্টারি-প্রামাণ্যচিত্র সংরক্ষিত থাকার কারণেই তাকে এই নির্মম পরিণতি বরণ করতে হয়েছিল। তিনি শহীদ বুদ্ধিজীবী হত্যার ঘটনা তদন্তে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান।
তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দল-মত,জাতি,বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।